IMG-LOGO

মঙ্গলবার, ১৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধনকর্মস্থলে নিরাপত্তার ও শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাঘায় মানববন্ধনবাঘার পদ্মার চরে গুলির পর একজন নিখোঁজের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়েরতানোরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধনমোহনপুরে ভূমিসেবা মেলার উদ্বোধনতানোরে ভূমি সংক্রান্ত পরিষেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুরে অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ- ২০২৬ শুভ উদ্বোধননন্দীগ্রামে ৪ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬ জনপ্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যস্থাপনা প্রতিষ্ঠা করার লক্ষে-বাঘায় ভুমি মেলা’২৬ এর উদ্ধোধননিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরুরাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণচারঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধনকুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহতবদলগাছীতে ভূমিসেবা মেলা ও সপ্তাহের উদ্বোধন“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত জমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”গোমস্তাপুরে ভুমি সেবা মেলার উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> কর্মস্থলে নিরাপত্তার ও শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাঘায় মানববন্ধন

কর্মস্থলে নিরাপত্তার ও শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাঘায় মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : কর্মস্থলে নিরাপত্তার দাবি ও শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত (৪৮তম বিসিএস স্বাস্থ্য) চিকিৎসক ডাঃ নাসিরের ওপর বর্বরোচিত ও কাপুরচিত হামলার প্রতিবাদে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯-৫-২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত এই মানববন্ধনে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন-“চিকিৎসকদের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জীবনের ঝুঁকি নিয়ে যারা মানুষকে সেবা দেন, তাদেরই যদি কর্মস্থলে নিরাপত্তা না থাকে, তবে চিকিৎসাসেবা ভেঙে পড়বে। আমরা ডাঃ নাসিরের ওপর হামলাকারীদের দ্রত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

বক্তারা অবিলম্বে দেশের সকল সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্সসহ কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সার্বক্ষণিক জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930