ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর নগরীতে তামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ মে ) রাত ৮টায় বার্ণালী মোড় আমবাগান ক্লাবে এক অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে তামিম স্মৃতি ক্রীড়া একাদশের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথির ছিলেন সাবেক রাসিক মেয়র মোসাদেক বুলবুল । সঞ্চালনায় ছিলেন ডলার।
অনুষ্ঠানে প্রধান অতিথির মোসাদেক বুলবুল তার বক্তব্যে বলেন “বর্তমান সময়ে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, এটি তরুণদের শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। তামিম স্মৃতি ক্রীড়া একাদশ এলাকার তরুণদের ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
তিনি আরোও বলেন “তামিম স্মৃতি ক্রীড়া একাদশ শুধুমাত্র একটি ক্লাব নয়, এটি এলাকার তরুণদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম। আমরা চাই যুবসমাজ খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশ করুক। ভবিষ্যতে এই ক্লাব থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের গোলকিপার সাইদুল ইসলাম, ক্লাবের সেক্রেটারি সফি, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান রনি, রিজু আহমেদ, জাতীয় নয়ন ভাই, তলেব ভাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিরা ক্লাবের সফলতা কামনা করেন এবং এলাকার তরুণদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।



