IMG-LOGO

মঙ্গলবার, ২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে’মিরপুরে মৃত্যুর ৮ দিন পর মিলল মায়ের গলিত লাশ, খবর নেই সচিব-শিক্ষক ছেলেদেরখানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধারযুক্তরাষ্ট্রের আইওয়ায় পারিবারিক সহিংসতায় বন্দুকধারীর গুলি, নিহত ৭রাজশাহীতে রংধনু নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসকরাণীনগরে মরিচের গুড়া ছিটিয়েও ছুরিকাঘাত করে ছিনতাইসাবেকমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান ও বিশৃঙ্খলা, সাতজন আটকবাগমারায় পুরাতন পুকুর সংস্কারে প্রশাসনের নিকট কৃষকদের আবেদনতানোরে আদালতের আদেশ অমান্য করে জমির পাকা ধান পুড়িয়ে দেয়ার অভিযোগশিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন: এমপি মোস্তাফিজুর রহমানথালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ জুলিরপোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতমারা গেছেন রাজনীতিবিদ তোফায়েল আহমেদরামিসা হত্যা, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নামকুষ্টিয়ায় বালু অপসারণকাজ চলাকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত
Home >> টপ নিউজ >> জাতীয় >> মিরপুরে মৃত্যুর ৮ দিন পর মিলল মায়ের গলিত লাশ, খবর নেই সচিব-শিক্ষক ছেলেদের

মিরপুরে মৃত্যুর ৮ দিন পর মিলল মায়ের গলিত লাশ, খবর নেই সচিব-শিক্ষক ছেলেদের

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুর-১১ এলাকার ৬ নম্বর সেকশনের সি ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর মর্গে পাঠানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় বসবাস করতেন। তবে তিনি আলাদা একটি কক্ষে থাকতেন। কয়েকদিন ধরে কোনো সাড়া না পেয়ে তার মেয়ে একজন নার্সকে ডাকেন। নার্স কক্ষে প্রবেশ করে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ জানায়, দীর্ঘ সময় মরদেহ পড়ে থাকায় সেটিতে পচন ধরেছিল এবং পুরো কক্ষে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। যে ঘরে তিনি থাকতেন সেটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অগোছালো। ঘরের বিভিন্ন স্থানে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ঘটনাস্থলের পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, বৃদ্ধা দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পরিচর্যা ও তদারকির বাইরে ছিলেন।

ওসি আরও জানান, নুরজাহান বেগমের মৃত্যুর সময় ও কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশের অনুসন্ধানে জানা গেছে, নুরজাহান বেগমের তিন ছেলে সমাজে প্রতিষ্ঠিত অবস্থানে রয়েছেন। তাদের একজন সরকারের একজন যুগ্ম সচিব, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং অন্যজন কানাডাপ্রবাসী। এছাড়া তার মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

তবে কী কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পর এতদিন বিষয়টি নজরে আসেনি—তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031