IMG-LOGO

মঙ্গলবার, ২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তারগোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ‘তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে’কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু‘ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে’মিরপুরে মৃত্যুর ৮ দিন পর মিলল মায়ের গলিত লাশ, খবর নেই সচিব-শিক্ষক ছেলেদেরখানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধারযুক্তরাষ্ট্রের আইওয়ায় পারিবারিক সহিংসতায় বন্দুকধারীর গুলি, নিহত ৭রাজশাহীতে রংধনু নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসকরাণীনগরে মরিচের গুড়া ছিটিয়েও ছুরিকাঘাত করে ছিনতাইসাবেকমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান ও বিশৃঙ্খলা, সাতজন আটকবাগমারায় পুরাতন পুকুর সংস্কারে প্রশাসনের নিকট কৃষকদের আবেদনতানোরে আদালতের আদেশ অমান্য করে জমির পাকা ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

গোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুস্থ ও অসহায় ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে গোদাগাড়ী বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে এগিয়ে আসতে হবে।”গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক,জেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক কামরুজ্জামান, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.ওবায়দুল্লাহ, গোদাগাড়ী উপজেলা আমীর মাষ্টার নুমায়ন আলী এবং পৌর আমীর আনারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। গোদাগাড়ী পৌরসভার সেক্রেটারি মোঃ শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই আর্থিক সহায়তা পেয়ে অসহায় পরিবারগুলোর মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031