IMG-LOGO

বুধবার, ৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নেপালকে হারিয়ে তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশতাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১তানোরে তুচ্ছ ঘটনায় হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে দু’দফা মারপিট, অচেতন অবস্থায় রামেকে ভর্তি যুবকরাণীনগরে শর্টসার্কিটের আগুনে নি:স্ব পরিবারটিরায়গঞ্জের পাঙ্গাসী এলাকায় সড়কে ধস বিপাকে জনসাধারণকুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহতপোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে’চাঁপাইনবাবগঞ্জে মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুআরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিয়ারামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আদালতে আসামি সোহেল-স্বপ্নাঢাকাসহ দেশের ৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাসইবোলার ভয়ে স্পেনে কঙ্গোর ম্যাচ বাতিলআজ বিদ্যুতের নতুন দাম ঘোষণা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১

তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১

ধূমকেতু প্রতিবেদক,তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরকুশাবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ওপর সংঘবদ্ধ হামলা, বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই যুবককে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তাড়াশ থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, গত ২৫ মে বিকেল সাড়ে ৪টার দিকে চরকুশাবাড়ী গ্রামের সাগর আহম্মেদ জালাল (৩৬) বাড়ির সামনের দোকানের কাছে অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। এ সময় পূর্ব বিরোধের জেরে কয়েকজন প্রতিবেশী তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড, দা, হাসুয়া, শাবল, বাঁশ ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে দোকানঘরে ভাঙচুর চালিয়ে নগদ ৫২ হাজার ৫০০ টাকা এবং প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরে তারা বসতঘরে প্রবেশ করে সাগর আহম্মেদ জালালকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয় এবং পায়ে শাবল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সুযোগে হামলাকারীরা ঘরের আলমারি ও বিভিন্ন কক্ষ তছনছ করে নগদ প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ১৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং আরও ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় লোকজনের চিৎকারে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলেও যাওয়ার সময় ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031