IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে চারশত অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদানবাগমারায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণারাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইরাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিংজাল জব্দ করে ভস্মিভূতনওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনরাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮বোর্নিও আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ, গ্র্যান্ড অ্যাওয়ার্ড জিতলেন সিংড়ার আব্দুল্লাহ আলিমশাকিব-ববুলীর সংসারে নতুন অতিথিকে ছেলে না মেয়েপল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববারচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির সতর্ক অবস্থানইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাগমারায় কলম বিরতির আহ্বান গ্রাহকদেরখেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে চরবাসীর মানববন্ধনকিশোরগঞ্জে মাকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখলো ছেলেপোরশায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৩
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণা

বাগমারায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় অনলাইন জুয়া ও ক্যাসিনো সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনের মামলার তিন আসামিসহ বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগমারা থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইন জুয়া ও ক্যাসিনো সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলার আসামি মনিরুজ্জামান মিলন, মেহেদী হাসান ও ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে মোবাইল ফোন ও ইন্টারনেটভিত্তিক বিভিন্ন জুয়ার অ্যাপ এবং অনলাইন ক্যাসিনোর বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। সহজে অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে অনেক তরুণ এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে একদিকে যেমন পারিবারিক অশান্তি ও আর্থিক সংকট তৈরি হচ্ছে, অন্যদিকে সামাজিক অপরাধও বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে একই অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সুমন আলী মোল্লা (২৬) এবং সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মিজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও চার্জার অটো গাড়ি চুরির মামলা আরেকজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং যুবসমাজকে অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031