IMG-LOGO

শনিবার, ৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’বাগমারায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার চেয়ে প্রবাসী নারীর আকুতিপুঠিয়ায় ভাড়াটিয়াকে গণধর্ষণ ও লুটপাটের অভিযোগে মামলা, যুবদল নেতা গ্রেফতারসিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালিরাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ডরাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ মাদক ব্যবসায়ী গ্রেফতারডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদেরপ্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসকবাগমারায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনদেশের ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাসজাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার তীব্র যানজটইউরোপের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩২ শিশু।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকায় দুই শিশু এবং সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৫২২ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৭৭ হাজার ৭৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৬৩ হাজার ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ শিশু।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে দেশে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031