IMG-LOGO

শনিবার, ৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’বাগমারায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার চেয়ে প্রবাসী নারীর আকুতিপুঠিয়ায় ভাড়াটিয়াকে গণধর্ষণ ও লুটপাটের অভিযোগে মামলা, যুবদল নেতা গ্রেফতারসিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালিরাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ডরাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ মাদক ব্যবসায়ী গ্রেফতারডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদেরপ্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসকবাগমারায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনদেশের ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাসজাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার তীব্র যানজট
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল

বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালি এলাকায় মাদক কেনাবেচার অভিযোগে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে বাগমারা থানা পুলিশ। এ সময় অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চেউখালি গ্রামের আবুল কালামের ছেলে সোহেল রানা ওরফে চুল কাটার সোহেলের (৩৫) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল রানা ও তার সহযোগীরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে তিনটির কোনো নাম্বার প্লেট ছিল না এবং একটি মোটরসাইকেল নিবন্ধিত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানায়, এ ঘটনায় বাগমারা থানায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর জব্দ তালিকা আদালতে পাঠানো হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মাদক কেনাবেচার সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে তাদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বাগমারা থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত থাকবে।জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031