IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সবুজ উৎসব’। “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে জলবায়ু সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হওয়া এ উৎসবের আয়োজন করেছে সেভ দি ন্যাচার এন্ড লাইফ, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল। সহযোগিতায় রয়েছে ‘রান ফর পদ্মা (সেভ দি গ্যাংগেস)’।

আয়োজকরা জানান, উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিবিসিএফ-এর উদ্যোগে দেশের ৬৪ জেলায় একযোগে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শিশুদের অংশগ্রহণে প্রতীকী বৃক্ষরোপণ, পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম এবং দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে সনদপত্র প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেভ দি ন্যাচার এন্ড লাইফের চেয়ারম্যান রোটারিয়ান মো. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ইশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. সৈয়দ শাহ আলম, প্রিন্স সুলতান ইউনিভার্সিটি, রিয়াদ; নাগরিক ভাবনার সভাপতি মো. হাবিবুর রহমান; পরিবেশবান্ধব ব্যাগ উদ্যোক্তা মোহাম্মদ ইফতেখারুল হক নিপু এবং বন বিভাগ, রাজশাহীর ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন পিপি ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930