ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা বেলপুকুর ইউনিয়নের ভড়ুয়াপাড়া সরকারী পানির ট্যাংককের ভিতরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা।
৭ জুন ভোরে অযু করার সময় পানির দুর্গন্ধ থেকে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় এলাকাবাসীরা। তাৎক্ষণিক বেলপুকুর থানায় অভিযোগ করা হয়।
বৃষ্টি নামের একজন মহিলা জানান, সরকারি এই পানির টাংকির থেকে আমরা গ্রাম বাসি প্রায় ২০০ থেকে ৩০০ লোকের পরিবারের মানুষ ব্যবহার করে থাকি। ফজরের নামাজের জন্য আমি অজু করতে এসে পানিতে দুর্গন্ধ পাই। পরে আমি পাশের বাড়ির টিউবল থেকে অজু করে নামাজ আদায় করি।
কিছুক্ষণ পর আমার মেয়ে প্রাইভেট পড়াতে যাওয়ার জন্য ওই টাংকির পানিতে হাত মুখ ধুতে গিয়ে পানিতে প্রচন্ড গন্ধে সে বাড়ি ফিরে এসে আবারো আমাদের সবাই অবগত করলে আমরা গ্রামবাসীরা সবাই একসঙ্গে গিয়ে দেখি টাংকির পানিতে প্রচন্ড দুর্গন্ধ। এমন অবস্থায় আমরা পানির ট্যাপ লাল গামছা দিয়ে বেঁধে রাখি। পরের লক্ষ্য করে দেখি পাশের একটি বাড়িতে থাকা আরো একটি টাংকিতে একই ভাবে বিষ প্রয়োগ করা হয়েছে। পরে বেলপুকুর থানা অবগত করলে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পানিতে বিষ প্রয়োগ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন। এবং দুইটি টাংকি থেকেই দুই বোতল পানি সাথে করে নিয়ে যান।
নুরজামান বলেন,সরকারি এই পানির টাংকিতে রাতে অন্ধকারে কে বা কাহারা,টাংকির ভিতরে বিষ প্রয়োগ করেছে। এটা খুব দুঃখজনক ও নিন্দনীয়, বিষয়টা যদি বোঝা না যেত তাহলে হয়তো বা এলাকায় অনেক মানুষের মৃত্যু ঘটতে পারতো । এছাড়াও অনেক অসুস্থ হয়ে পড়তো। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের ধরে বিচারের আওতায় আনা হোক।
বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন জানান, পানি টাংকিতে বিষ প্রয়োগের বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য একজন অফিসারকে পাঠানো হয়েছে তিনি কিছু আলামত সংগ্রহ করে নিয়ে এসেছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



