IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীর সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদান

রাজশাহীর সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সার্বিক নিরাপত্তার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন কমিশনার বরাবরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাদ দফা দাবী সম্মলিত স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ। স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেন আমরা ঐতিহ্যগতভাবে শান্ত ও নিরাপদ হিসেবে পরিচিত রাজশাহী মহানগরীর সর্বস্তরের সাধারণ নগরবাসী। কিন্তু বর্তমানে এই শিক্ষা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন চরম অবনতির দিকে যাচ্ছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রশংসনীয় কিছু তৎপরতা ও নিয়মিত গ্রেপ্তার অভিযান সত্ত্বেও অপরাধের পুনরাবৃত্তি এবং নতুন নতুন অপরাধচক্রের উদ্ভব সাধারণ নগরবাসীকে চরম আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছে।

বর্তমানে রাজশাহী মহানগরীর সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পেছনে বেশ কিছু প্রধান অপরাধের ধরণ ও কারণ স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে নগরীর সিএনবি মোড়, শিরইল, নওদাপাড়া, রেলস্টেশন ও বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকাগুলোতে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের উৎপাত আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। আর এই ছিনতাইয়ে নারী ও শিক্ষার্থীরা প্রধান টার্গেটে পরিণত হচ্ছে। এর পাশাপাশি একাধিক কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, মারামারি, স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্তকরণ এবং চাঁদাবাজির ঘটনা বিভিন্ন গণমাধ্যমে উঠে আসেছে। পুলিশের ডাটাবেজে পাঁচ শতাধিক কিশোর অপরাধীর তালিকা থাকার পরও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও তথাকথিত “বড় ভাইদের” রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণে এরা গ্রেপ্তারের পরপরই জামিনে মুক্ত হয়ে পুনরায় একই ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে।

শুধু তাইনয় মাদক বিক্রি এবং সেবন এখন এতটাই সহজ হয়েছে যে, হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে। এতে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ যুব ও তুরন সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া মাদক কেনাবেচা ও সেবনের বিস্তারে তরুণ যুবসমাজসহ সকল শ্রেণি পেশার মানুষ ধ্বংশের দিকে। সেইসাথে চুরি, ডাকাতি ও রাহাজানির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে এই মাদক। একই সঙ্গে সাইবার স্পেসে আর্থিক প্রতারণা এবং ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের তথ্য হ্যাক করার মতো ডিজিটাল অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি নগরীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে চুরি এবং চুরির প্রচেষ্টার ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তারা।

এই পরিস্থিতিতে নগরীর আইনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী নগরবাসীর পক্ষ থেকে অসুনির্দিষ্ট ও যৌক্তিক আট দফা দাবি তুলে ধরেন।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, যুগ্ম আহ্বায়ক নুরুল হক, বেলাল আহমেদ, শফিকুর রহমান ও জালাল উদ্দিন, যুগ্ম সদস্য সচিব সাদেকুল ইসলাম, রাজশাহী স্বার্থ সংরক্ষণ শাহ মখদুম থানার আহ্বায়ক আতাউর রহমান, বোয়ারিয়া থানার সদস্য সচিব তৌহিদুল হক তোতা, রাজশাহী মহানগরীর যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম ও লিয়াকত খান ও এবং সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী হায়দারসহ অন্যান্য সদস্যগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31