ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, কারিগরী শিক্ষা ব্যবস্থার উপর বর্তমান সরকার নজর দিয়েছেন। কারিগরী শিক্ষার উপর নজর দিয়ে প্রশিক্ষন প্রাপ্ত হয়ে দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার। শুক্রবার চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চারঘাটে কারিগরী শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে। চাকরী মনে না করে শিক্ষার্থীদের সঠিক ভাবে করিগরী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলুন। সামনে চারঘাটে কারিগরী শিক্ষায় একটি ট্রেনিং সেন্টার করা হবে। ভারতীয় কর্মীরা বিদেশের মাটিতে বেতন পান ২লাখ টাকা। আর আমাদের সন্তানরা পায় মাত্র ৫০ হাজার। এটার কারন দক্ষ জনশক্তির অভাব। তাই বর্তমান সরকারের প্রতিটি প্রদক্ষেপ কারিগরী শিক্ষার উপর।
তিনি শিক্ষকদের উদ্বেশ্যে বলেন,দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসতে হবে। সঠিক ভাবে কাজ করতে হবে। জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। নিজ নিজ দায়িত্ব ব্যাপারে সকলে সজাগ হোন।
মেধা-বিজ্ঞান-উদ্ভাবনার দেশ, সবার আগে বাংলাদেশ। এই শ্লোগানকে সামনে রেখে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা আব্দুল মালেক,উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্ত আল মামুন হাসান,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হাসান মুকুট প্রমুখ্।



