IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনওজন কমানোর পর ত্বকে কিছু পরিবর্তন আসেপ্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফলবগুড়া বিট মডেল স্কুল চ্যাম্পিয়ননাবিক হত্যার প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের ‘ধমক’ খেলো ভারত‘এমবাপ্পে নয়, আমার রেকর্ড ভাঙতে মেসিকে স্বাগতম’সাবেক মহাপরিদর্শক বেনজীর দুবাই পুলিশের হাতে গ্রেপ্তাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৭ জনকুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় মা। মেয়েকে অপহরণের অভিযোগ তুলে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

রবিবার (১৪ জুন) বদলগাছী উপজেলার কয়া ভবানীপুর গ্রামের বাসিন্দা মোছা. নেসপাতি বেগম বদলগাছী চারমাথা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী ছাত্রীর মা ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ৭ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:০০ টায় প্রতিদিনের মতো তাঁর ছোট মেয়ে নাছরিন আক্তার বাড়ি থেকে কোচিং ও স্কুলের উদ্দেশ্যে বের হয়। স্কুল ও কোচিং শেষ হওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করার পর পরিবার জানতে পারে, ওই দিন সকাল আনুমানিক সাড়ে ১০ টায় বদলগাছী থানাধীন কোলা ইউনিয়নের কোলা গ্রামস্থ মগলের গোল পাকা রাস্তা থেকে একটি অজ্ঞাতনামা সিএনজিযোগে নাছরিনকে অপহরণ করে ভান্ডার পুরের দিকে নিয়ে যাওয়া হয়।

পরিবারের অভিযোগ, এই অপহরণের মূল পরিকল্পনাকারী ও ১নং বিবাদী হলেন তাদেরই প্রতিবেশী মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ রায়হান হোসেন (২৫)। এই কাজে রায়হানকে সরাসরি সহযোগিতা করেছেন ২নং বিবাদী মোঃ বেলাল হোসেন (৫২) ৩নং বিবাদী মোছাঃ শিরিন আক্তার (৪৫) ৪নং বিবাদী মোঃ সুমন হোসেন (২৮) নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার পর অসহায় পরিবারটি বিবাদীদের সাথে যোগাযোগ করলে তারা চরম দুর্ব্যবহার করে এবং মেয়েকে ফিরিয়ে না দিয়ে উল্টো বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। বর্তমানে মূল অভিযুক্ত রায়হান ও নাবালিকা স্কুলছাত্রী অজ্ঞাত স্থানে নিখোঁজ রয়েছে। ১নং বিবাদী যেকোনো সময় মেয়ের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে বলে চরম শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ প্রশাসন, মাননীয় পুলিশ সুপার এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে করজোড়ে মিনতি করছি—দয়া করে দ্রুত আইনি পদক্ষেপ নিন। আমার নাবালিকা মেয়েকে উদ্ধার করুন এবং এই অপহরণকারী চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাছরিন আক্তারের পিতা মোঃ হিটলার, তার বড় ভাই মো: নাসিব হোসেন, স্থানীয় সাবেক মেম্বার সাইফুল ইসলাম এবং আধাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জিল্লুর রহমান প্রমূখ। উপস্থিত স্থানীয়রা দ্রুত মেয়েটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, থানায় একটি মামলা হয়েছে। আমরা ভিকটিম সহ আসামিদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031