IMG-LOGO

শুক্রবার, ১৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলনরাজশাহী মহানগরীর নার্সিং কলেজ হোস্টেলে মারপিটে বহিরাগত যুবকের মৃত্যু, ৩ শিক্ষার্থী গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে নিহত ১রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগানপুঠিয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিতবাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিতমান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তারঅভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধেরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগরাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনেরসাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৭ বার পেছালবানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত;ধন্যবাদ জ্ঞাপন, সহযোগিতা আরও জোরদারের আশাবাদনিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণআত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী মহানগরীর নার্সিং কলেজ হোস্টেলে মারপিটে বহিরাগত যুবকের মৃত্যু, ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর নার্সিং কলেজ হোস্টেলে মারপিটে বহিরাগত যুবকের মৃত্যু, ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে একজন বহিরাগতকে চোর সন্দেহে মারপিটে হত্যাকাণ্ডের ঘটনায় ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখ আনুমানিক রাত ৮.৩০ টায় একজন অজ্ঞাত নামা যুবককে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল এর জুরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মেডিকেল কর্তৃপক্ষ বিষয়টি রাজপাড়া থানাকে জানালে পিবিআই এর মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম রাকিবুল হাসান রকি (৩১)। তার শরীরের বিভিন্ন স্থানে মারপিটের দাগ থাকায় নিহতের বোন বাদী হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা, গোয়েন্দা তথ্য, ছাত্রদের ভাষ্য এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে রাজশাহী নার্সিং কলেজের হোস্টেলে কাল সন্ধ্যায় এ যুবক প্রবেশ করলে চুরি করার সন্দেহে ছাত্ররা তাকে ধরে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এতে করে রকি গুরুতর আহত হলে ছাত্ররা তাকে রাত ৮.৩০ টায় মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-সাতক্ষীরা জেলার তালা থানার তালা গ্রামের মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে মোঃ সোয়েব আক্তার শিমু (২৫); নড়াইল জেলার নড়াইল সদর থানার ভাওখালী গ্রামের মোঃ ফারুক মোল্লার ছেলে মোঃ ফাহিম রেজা ববি (২৪) এবং রাজশাহী জেলার মোহনপুর থানার চাঁদপুর গ্রামের মোঃ আফসার আলীর ছেলে মোঃ আতিকুর রহমান (২৫)। তারা রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থী।

প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত রাকিবুল হাসান রকি চুরির উদ্দেশ্যে রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় হোস্টেলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে। পরবর্তীতে তাকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনের মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ক্রিকেট খেলার স্টাম্পসহ বিভিন্ন বস্তু দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়।

মারধরের একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ ও নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্তরা হাসপাতাল ত্যাগ করে বলে তদন্তে জানা গেছে।

যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, মামলার ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031