IMG-LOGO

শুক্রবার, ১৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ’পুঠিয়ায় ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠিতবাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো যুবকজমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলনরাজশাহী মহানগরীর নার্সিং কলেজ হোস্টেলে মারপিটে বহিরাগত যুবকের মৃত্যু, ৩ শিক্ষার্থী গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে নিহত ১রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগানপুঠিয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিতবাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিতমান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তারঅভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধেরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগরাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনেরসাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৭ বার পেছালবানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠিত

পুঠিয়ায় ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা যায়, পুঠিয়া উপজেলায় মোট ৩ শত ৫০ জন অসহায় ক্ষতিগ্রস্থ ও দুঃস্থ মানুষের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও ৩০ মেট্রিক টন চাউল উপজেলার তিন হাজার গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়। টাকা বিতরণ শেষে পুঠিয়া পৌরসভায় চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন।

১৯ জুন বেলা সাড়ে ১২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫৬ (পুঠিয়া – দূর্গাপুর ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিভাষ সরকার, পুঠিয়া পৌর সাবেক মেয়র আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সভাপতি বজলুল রহমান, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমন এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031