ধূমকেতু প্রতিবেদক : বাংলা টিফিন রেস্তোরায় সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
আজ ২০ জুন শনিবার বেলা ১২ টায় সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, প্রধান উপদেষ্টা এহসানুল হুদা দুলু, সহসভাপতি এস এম শিহাব উদ্দিন ও গোলাপ সরদার, সেলিম রেজা, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, সহ যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম পান্না ও লিয়াকত খান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাজীব ও রেস্তোরাঁ শ্রমিক নেতা জহিরুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বাংলা টিফিন রেস্তোরায়ঁ হামলা ও লুটপাটের ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ও ক্ষতি পূরণের দাবী জানান।



