IMG-LOGO

মঙ্গলবার, ৩০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারিবায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকজানি না এতো সম্পদ নিয়ে আমি কী করবএইচএসসি শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারজুলাইয়ে ৩৬ দিনের এনসিপির কর্মসূচি ঘোষণাআজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায়বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন নাটাইব্রেকারে নেদারল্যান্ডস বিদায়, শেষ ষোলোয় মরক্কোকেশরহাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে মহসিন আলীর মনোনয়নপত্র সংগ্রহজার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্যঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকেরজমি নিয়ে দ্বন্দ্বে আদালতের রায়ে হলো সমাধান‘দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই’’মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার আছাড়ে প্রাণ গেল চাচার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় আজ মঙ্গলবার (৩০ জুন) মতিহার থানাধীন চরশ্যামপুর (মিজানের মোড়) এলাকায় অবস্থিত ‘বায়তুল মামুর জামে মসজিদ’-এর ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি মসজিদের নির্মাণকাজের সার্বিক সফলতা কামনা করেন।
এ সময় মহান আল্লাহ তাআলার নিকট দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, সর্বস্তরের মানুষের সুখ-শান্তি এবং মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক মন্টু, সহ-সভাপতি জনাব গোলাম মুর্তজা; মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আল মামুন বাবু; সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব জয়নাল এবং জনাব লিটনুর রহমান লিটন; মতিহার থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব বশির উদ্দিন সনি; ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব শুকুর আলী; ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসান আলী; ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ আলী ও সদস্য সচিব জনাব আশরাফ আলী; ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক জনাব মিঠুনের রহমান মিঠুনসহ বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণকাজের সফল বাস্তবায়ন এবং দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news