IMG-LOGO

মঙ্গলবার, ৩০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটকগোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: বিভাগীয় কমিশনার ও ডিআইজিপোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারিবায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকজানি না এতো সম্পদ নিয়ে আমি কী করবএইচএসসি শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারজুলাইয়ে ৩৬ দিনের এনসিপির কর্মসূচি ঘোষণাআজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায়বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন নাটাইব্রেকারে নেদারল্যান্ডস বিদায়, শেষ ষোলোয় মরক্কোকেশরহাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে মহসিন আলীর মনোনয়নপত্র সংগ্রহজার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্যঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকেরজমি নিয়ে দ্বন্দ্বে আদালতের রায়ে হলো সমাধান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: বিভাগীয় কমিশনার ও ডিআইজি

গোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: বিভাগীয় কমিশনার ও ডিআইজি

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীকে মাদকমুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার ৩০ জুন,সকাল ৯টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।গোদাগাড়ী মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি

সভায় বিশেষ অতিথি থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের এএসপি মীর্জা মো. আব্দুস ছালাম ও গোদাগাড়ী মডেল থানার ওসি আতিকুর রহমান।

অনুষ্ঠানে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা জামায়াত আমীর অধ্যাপক আব্দুল খালেক, শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব এবং ডাইংপাড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গোদাগাড়ীকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করতে হবে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এই লড়াইয়ে শামিল হতে হবে।”

সভাপতির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি পাড়া-মহল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

বক্তারা গোদাগাড়ী থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসন, রাজনৈতিক দল, ব্যবসায়ী ও সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত সকলে গোদাগাড়ীকে একটি আদর্শ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার শপথ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ