IMG-LOGO

মঙ্গলবার, ৩০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তাররাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটকগোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: বিভাগীয় কমিশনার ও ডিআইজিপোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারিবায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকজানি না এতো সম্পদ নিয়ে আমি কী করবএইচএসসি শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারজুলাইয়ে ৩৬ দিনের এনসিপির কর্মসূচি ঘোষণাআজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায়বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন নাটাইব্রেকারে নেদারল্যান্ডস বিদায়, শেষ ষোলোয় মরক্কোকেশরহাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে মহসিন আলীর মনোনয়নপত্র সংগ্রহজার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্যঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : রাণীনগর নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০লিটার বাংলা চোলাই মদ ও ৩০পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার রাতে ও মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলার মিরাট ইউনিয়নের চরকানাই ডাঙ্গাপাড়া এলাকা থেকে জুয়েল জোসেন (৩০) নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়| আটককালে তার নিকট থেকে ৩০পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, জুয়েল মিরাট ধনপাড়া গ্রামের দেলু মোল্লার ছেলে।

এছাড়া মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আতাইকুলা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০লিটার বাংলা চোলাইমদসহ শরিফ উদ্দীন (২৮) নামে মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়েছে। আটক শরিফ নওগাঁর মান্দা উপজেলার তুরুকবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান,শরিফসহ কয়েকজন প্লাস্টিকের জারে ৪০লিটার বাংলা চোলাই মদ নিয়ে এসে বিক্রির জন্য অপেক্ষা করছিল।

এসময় তাকে আটক করা হয়,এঘটনায় শরিফসহ কয়েকজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা রুজু করে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ