ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপা পাড়া বাজার সংলগ্ন এলাকায় ঘর ছাড়া এক বৃদ্ধার নিজ বাসায় পৌঁছে দিলেন পুঠিয়া উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাশ।
২ জুলাই বৃহস্পতিবার বেলা ১২ টার সময় ছেলেদের অবহেলা ও মানসিক নির্যাতনের বাড়ি বাহিরে ফেলে আশা এক বৃদ্ধাকে পুনরায় ঘরে উঠতে সহযোগিতা করেন উপজেলা ভূমি কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ঘর হারা এক মাকে তাঁর নিজ ভিটায় আবারও তুলে দিয়েছেন পুঠিয়া উপজেলার মানবতা ফেরিওয়ালা ভূমি কর্মকর্তা।
এলাকা বাসিরা জানায় আমরা এ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা যাপন করছি। আজকে যে ঘরে বৃদ্ধা নারীকে রেখে গেলেন একটি নিরাপদ আশ্রয় শুধু একটি ঘর নয়, এটি নতুন করে বাঁচার সাহস, সম্মান ও স্বপ্নের ঠিকানা।
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শিবু দাশ বলেন,সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই ছোট্ট উদ্যোগ যদি একজন মানুষের মুখে হাসি ফোটায় তবে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। কারণ মানবতার হাতই পারে একটি জীবন বদলে দিতে।


