IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণসারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা‘ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে’চারঘাটে জমি লিখে না দেয়ায় সংখ্যালঘু ব্যাক্তিকে তুলে নিয়েমারধরসহ প্রান নাশের অভিযোগফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনেরসহ তিনজন গ্রেফতার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাঙের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাঙের ৬ সদস্য গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় কিশোর গ্যাং কর্তৃক একজন রিকশাচালককে হামলা ও মারপিটের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের নজরে আসলে তৎক্ষণাৎ কিশোর গ্যাং এর সদস্যদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শাহমখদুম থানা অভিযান পরিচালনা করে দ্রুততম কিশোর গাঙ্গের ৬ সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- শাহমখদুম থানার কালুরমোড় গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো: রাকসান (২০) সহ খিরশিন টিকর দারারধার গ্রামের লাম; একই থানা এলাকার আবিদ ; চন্দ্রিমা থানার কেচুয়াতৈল গ্রামের জাহিদুল ; শাহমখদুম থানার বড়বনগ্রাম কুচপাড়া গ্রামের সাব্বির; একই থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের প্রান্ত।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ০৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শাহমখদুম থানার ডাবতলা হতে সিটিহাটগামী সড়কের পাশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পরিত্যক্ত আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা রিক্সাচালক কিশোর (ছদ্ম নাম) (১৭)-এর গতিরোধ করে। পরে তারা সংঘবদ্ধভাবে লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা তার নিকট থাকা মোবাইল ফোন কেনার ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং রিক্সার মিটার ভাঙচুর করে ক্ষতিসাধন করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত কিশোর গ্যাঙের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ। কিশোর গ্যাং এর সদস্যদের মধ্যে আইনের সাথে সংঘাতে জড়িত কয়েকজন শিশু থাকায় শিশু আইনের বিধানাবলী সাপেক্ষে

গ্রেপ্তারকৃত কিশোর গাং এর ৬ সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে আরএমপি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যেকোনো অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদাই তৎপর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031