IMG-LOGO

সোমবার, ৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্যাপনবাগমারায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়েপোরশায় শুকুরের সাথে অটোভ্যান ধাক্কায় শিশু নিহতযুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জনের মৃত্যুপোরশায় চোলাই মদ ব্যবসায়ী আটকরাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিতপ্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর চতুর্থ তম মৃত্যু বার্ষিকী আজ‘মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার’‘প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্তও অবহেলা নয়’অদম্য ইরানি জাতি আজ এক কণ্ঠে উচ্চারণ করেছে—‘ইয়া লাসারাতিল হুসাইন (আ.)দেশে হামের উপসর্গে ৭ মৃত্যু৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিসবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপরাজশাহীতে আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ

বাগমারায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে মৎস্যচাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় গৃহস্থালী কাজে ব্যবহৃত ১০টি প্রদর্শনী খামারের জন্য নির্বাচিত ১০টি পরিবারের সদস্যদের মাঝে মনোসেক্স তেলাপিয়ার ৭ হাজার পোনা, ৩০ কেজি ভাসমান খাদ্য, ১০ কেজি চুন, লালশাক, সিম, মিষ্টি কুমড়া, লাউ, ঢেঁড়স ও শশার বীজ, বেগুন ও পেঁপের চারা এবং একটি করে সাইনবোর্ড বিতরণ করা হয়।

এছাড়া রাজস্ব বাজেটের অর্থায়নে গোবিন্দপাড়া এলাকার বোয়ালিয়া বিলে একটি বিল নার্সারি স্থাপনের জন্য ৭০ জন সুফলভোগীর মধ্যে ২৮০ কেজি খৈল, ১০ কেজি নার্সারি ফিড, রুই, কাতলা ও মৃগেলের ২ কেজি রেণু এবং একটি সাইনবোর্ড প্রদান করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান। এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের মাছ উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নে এ ধরনের সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কার্যক্রমটি বাস্তবায়ন করে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930