IMG-LOGO

মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায়; রায় নিয়েও মাদ্রাসায় ঢুকতে পারছে না অধ্যক্ষপুঠিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিতবর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারায় পাওনা টাকা চাওয়ায় সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর,লুটপাটগোমস্তাপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটকবাগমারায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগপোরশায় ৫বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলামহাদেবপুরে সন্তানেরা ভরণ পোষণনা পেয়ে বৃদ্ধা মায়ের আত্মহত্যামহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়ারঅপরাধে পায়ের রগ কর্তন, মারপিটে আহত ৩ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত স্বামী আটকচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি বুলবুলযুক্তরাষ্ট্রের পর ভারতকে বড় বন্ধু বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রীপর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেনরাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায়; রায় নিয়েও মাদ্রাসায় ঢুকতে পারছে না অধ্যক্ষ

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায়; রায় নিয়েও মাদ্রাসায় ঢুকতে পারছে না অধ্যক্ষ

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : আদালতের রায় হাতে নিয়েও ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসায় দায়িত্ব পালন ও প্রবেশ করতে পারছেনা বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলায়।এ ঘটনায় পরিচালনা কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তিনি ঐ মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন।৭ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের একটি রমে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, গত ২০২৪ ইং সালে ৫ আগষ্ট দেশের পটভূমি পরিবর্তন হলে,একই এলাকার আব্দুল করিম,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমানুল্লাহ সহ কয়েকজন কুচক্রী ব্যক্তি মব সৃষ্টি করে আমাকে ঔই মাদ্রাসা থেকে বের করে দেয়।পরে আমার বিরুদ্ধে অনৈতিক অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়ে আমাকে বরখাস্ত করায়।

এরপর আমি মহামান্য হাইকোর্টে ঐ বরখাস্তের বিরুদ্ধে রিট দাখিল করলে আমাকে স্বীয় পদে যোগদান এবং বকেয়া বেতন ভাতা দদেওয়ার নির্দেশ দেন।
পরে হাইকোর্টের রায়ের বিপক্ষে আপিল করে আমার প্রতিপক্ষরা। আপিল খারিজ করে আবারো আমার পক্ষে রায় দেয় মহামান্য হাইকোর্ট।
এসব রায় তোয়াক্কা না করে প্রতিষ্ঠানে গেলে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সেই চাঁদার টাকা আমি দিতে না চাইলে আমাকে মারধর করে।
পরে ১৯-০৫-২৫ খ্রি: আমি নওগাঁ ০৫ নং আমলী আদালতে আব্দুল করিম,নাসিরুদ্দিন মিঠু,মোছা: করসিয়া বেগম,শাহীন হোসেন, রায়হান আলী সহ ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি।

এই মামলায় তারা কয়েকজন জেল হাজতে যায়। এরপর আবার ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া মাদ্রাসা গেলে আবারও আমার কাছে একই ব্যক্তিরা চাঁদা দাবি করে মারধর করে। পরে আবার আমি নওগাঁ ০৫ নং আমলী আদালতে মামলা করি,মামলাটি আদালতে তদন্তধীন আছে।
১৯ আগষ্ট ২০২৫ খ্রি: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অডিট ও আইন শাখা ৫৭.২৫.০০০০.০০০.০০৯.০১.০০০১.২৪.১৭০ স্বারকে চিঠি দেয়,যদি কোন শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে অনৈতিক অভিযোগ ওঠে,তা ছয় মাসের মধ্যে অভিযোগ প্রমানিত না হলে ঔই শিক্ষক কর্মচারীকে স্বীয় পদে যোগদান করে বেতন ভাতা প্রদানের নির্দেশ দেয়।

তারপরও কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাকে বেতন ভাতা ও মাদ্রাসায় ঢুকতে দেন নি।তিনি আরো বলেন, আদালতের রায় অনুযায়ী তিনি প্রতিষ্ঠানে যোগদান ও দায়িত্ব পালনের অধিকার পেয়েছেন। সেই রায়ের কপি নিয়ে মাদ্রাসায় গেলেও পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ও তাঁদের সমর্থকেরা তাঁকে প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেননি।এতেকরে তিনি আদালতের নির্দেশ বাস্তবায়নে বাধার মুখে পড়েছেন বলে দাবি করেন।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে রায় কার্যকর হতে দিচ্ছে না। এ কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক পরিবেশও ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত তা বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমানুল্লাহ আমান বলেন, চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়। তার কাছে বর্তমান কমিটি মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব চাইলে তিনি সময় নেন। পরে কোর্টে মামলা করলে আব্দুল করিম সহ চারজন ব্যক্তিকে কারাগারে পাঠায় আদালত। সাবেক অধ্যক্ষ আজকে মাদ্রাসায় আসলে আজ থেকেই আমরা তাকে দায়িত্ব বুঝে দেব।”

কমিটির বিদ্যুৎসাহী সদস্য আব্দুল করিম এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার ইসরাত জাহান ছনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। কেউ এখন পর্যন্ত আমার কাছে কাগজ পত্র নিয়ে আসেনি। যদি আসে কাগজ পত্র যাচাই করে তাকে সহযোগিতা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930