IMG-LOGO

রবিবার, ১২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান ভারতীয় নেশা জাতীয় এস্কাফ সিরাপ জব্দবাগমারায় অনলাইন জুয়ার ফাঁদে যুব সমাজ, পুলিশের জালে আটক ৫চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ‘আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত’সুরা বাকারার বরকতময় দোয়া ৭টিজিআর চাল পেল রাজশাহীর ৫০ টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারদেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরেরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮ভারী বর্ষণে মান্দার আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দিমেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে: ভূমিমন্ত্রী মিনুছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠনকুষ্টিয়ায় ট্রাকচাপায় এক নারী নিহত‘আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি’ভোটার হতে চাইলে পরিবারের সবার এনআইডি দিতে হবেটানা বর্ষণে বিপর্যস্ত কক্সবাজার: বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ২৬
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় অনলাইন জুয়ার ফাঁদে যুব সমাজ, পুলিশের জালে আটক ৫

বাগমারায় অনলাইন জুয়ার ফাঁদে যুব সমাজ, পুলিশের জালে আটক ৫

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৫-৭ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা হলেন বাগমারা উপজেলার আচিনঘাট গ্রামের আনিস আলীর ছেলে মো. মুশফিকুর রহমান রনি (২৮), বাসুবোয়ালিয়া গ্রামের জিল্লুর রহমান মণ্ডলের ছেলে তৌহিদুল ইসলাম তপু (২২), একই গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. মাহফুজুর রহমান (৩৫), একই গ্রামের মতিউর রহমানের ছেলে শাহিনুর রহমান সাব্বির (২৪) এবং হাটমাধনগর গ্রামের ইসপিন্ডিয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন (৩১)।

অভিযোগে বলা হয়েছে, তারা বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ ব্যবহার করে জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯, ২৫ ও ২৭ ধারায় বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930