IMG-LOGO

মঙ্গলবার, ১৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভাবাগমারায় দরিদ্র পরিবারের মাঝে সিএনজি, ভ্যান ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণপাবনা স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল বৃত্তি পেয়েছেশতভাগ শিক্ষার্থী: ১৫ জন ট্যালেন্টপুল এবং সাধারন গ্রেডে ৭ জনতৃতীয় বিয়ে করলেন পল ওয়েসলি‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’এইচএসসি পরীক্ষার্থীদের কর্মসূচি ঘোষণামহাদেবপুরে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারের ২০ দিন কারাদন্ডবাগমারায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতআত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসনওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভতানোর কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার,৫শ গ্রাম গাঁজাসহ টাকা উদ্ধার‘প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর’রাণীনগরে মাদক সেবি ২জনের কারাদন্ডনতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব, জেলা পরিষদ প্রশাসকের কাছ থেকে সম্মাননা গ্রহণএমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩মহাদেবপুরে জলাবদ্ধতা নিরসনে খাড়িপরিষ্কার করছেন চেয়ারম্যান ও মেম্বাররা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় দরিদ্র পরিবারের মাঝে সিএনজি, ভ্যান ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণ

বাগমারায় দরিদ্র পরিবারের মাঝে সিএনজি, ভ্যান ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা (গাস)-এর উদ্যোগে কাতার চ্যারিটি (Qatar Charity) নামক আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে সিএনজি অটোরিকশা, ভ্যানগাড়ি ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাগমারা উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করেন।

এ সময় মোট ১১ জন সুবিধাভোগীর মধ্যে ৪টি সিএনজি অটোরিকশা, ৪টি ভ্যানগাড়ি এবং ৩টি আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের স্বাবলম্বিতা অর্জন এবং টেকসই জীবিকা নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব যানবাহন ও মেশিনের মাধ্যমে উপকারভোগীরা আয়ের নতুন সুযোগ সৃষ্টি করতে পারবেন, যা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপকারভোগীরা বিনামূল্যে এসব উপকরণ পেয়ে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা (গাস) ও কাতার চ্যারিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এসব যানবাহন ও মেশিন তাদের কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930