IMG-LOGO

বুধবার, ১৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণে ফাইনালের টিকিট কার?আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাসউড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে বাচালেন স্ত্রীইরানে মার্কিন হামলায় ৭ সেনা নিহততানোরে জুলাই শহিদ দিবস পালনে প্রস্তুতি সভামান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে ‘ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন’কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকানেসকোর নতুন চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনরথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভাবাগমারায় দরিদ্র পরিবারের মাঝে সিএনজি, ভ্যান ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণপাবনা স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল বৃত্তি পেয়েছেশতভাগ শিক্ষার্থী: ১৫ জন ট্যালেন্টপুল এবং সাধারন গ্রেডে ৭ জনতৃতীয় বিয়ে করলেন পল ওয়েসলি‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’এইচএসসি পরীক্ষার্থীদের কর্মসূচি ঘোষণামহাদেবপুরে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারের ২০ দিন কারাদন্ডবাগমারায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> জাতীয় >> লিড নিউজ >> আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ও শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

রোববার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930