IMG-LOGO

বুধবার, ১৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচুরিপানার নিচে ১০ ঘন্টা রইলো দুই গরু চোর!কুষ্টিয়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধারজীর্ণশীর্ণ শতবর্ষী পিতলের রথ, ঐতিহ্য হারিয়েছেমান্দার বুড়িদহ বাজারের রথযাত্রা মেলাহাঁটু পানি পেরিয়ে স্কুলে যেতে হয় ১৩২ জন শিক্ষার্থীদেরতারাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভাবাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে ওসি জিল্লুরফুলবাড়ীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতবিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণে ফাইনালের টিকিট কার?আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাসউড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে বাচালেন স্ত্রীইরানে মার্কিন হামলায় ৭ সেনা নিহততানোরে জুলাই শহিদ দিবস পালনে প্রস্তুতি সভামান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে ‘ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন’কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকানেসকোর নতুন চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার

কুষ্টিয়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি কলাবাগান থেকে বাদশা শেখ (৪২) নামে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকায় কালী নদীর শুকিয়ে যাওয়া অংশসংলগ্ন একটি কলাবাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত বাদশা শেখ চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্রামের মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালী গঙ্গা নদীর একটি মাছ চাষ প্রকল্পে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ফুফাতো ভাই ও চাপড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল শেখ বলেন, প্রায় তিন দিন আগে রাতে কর্মস্থলে যাওয়ার কথা বলে বাদশা বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। বুধবার স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা লাশটি শনাক্ত করেন।

বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহটি বাদশা শেখের বলে শনাক্ত করেছেন। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930