IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধ

তানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির সীমান্তবর্তী চৌয়াড়িয়া হাটের প্রবেশের রাস্তা এখন ব্যবসায়ীদের গলার কাটা হয়ে পড়েছে। সপ্তাহ ধরে ভারি মাঝারি ও গুড়িগুড়ি বৃষ্টিতে কোমর পানি জলাবদ্ধতা এবং খানাখন্দে ভরপুর হয়ে পড়েছে। প্রায় ১০০ থেকে ১৫০ হাতের রাস্তাটি এখন কয়েক উপজেলার ও গরু ছাগল ব্যবসায়ী এবং যানবাহন চালকদের চরম দূর্ভোগের কারন হয়ে পড়েছে। প্রায় দিন কোন না কোন ফেসবুক আইডি থেকে রাস্তায় গাড়ি পুতে যাওয়া থেকে শুরু করে জলবদ্ধতার ভিডিও প্রকাশ করছেন। কিন্তু এলজিইডি প্রকৌশলীর কোন মাথা ব্যথার কারন নাই। ফলে দ্রুত সময়ের মধ্যে উঁচু ভাবে ঢালায় রাস্তা পানি নিষ্কাশনের জোর দাবি তুলেছেন ব্যবসায়ী মহল থেকে শুরু করে জনসাধারণ।

জানা গেছে, প্রতি শুক্রবার চৌবাড়িয়া হাটের দিন। উত্তর বঙ্গের মধ্যে সবচেয়ে গরু ছাগলের বৃহৎ হাট। শুক্রবারে উত্তর বঙ্গের প্রায় জেলা উপজেলা থেকে গরু ছাগল ব্যবসায়ীরা হাটে আসেন। হাটে চারদিক থেকে প্রবেশ করতে হয়।

হাটের পূর্ব দিক মান্দা থেকে, পশ্চিম ও উতর দিক নিয়ামতপুর ও নাচোল থেকে এবং দক্ষিণ দিক তানোর উপজেলা থেকে। অন্য দিকের রাস্তাগুলোতে কোন সমস্যা নেই। কিন্তু দক্ষিণ দিক তানোর থেকে হাটে প্রবেশের প্রায় ১০০ থেকে ১৫০ হাত রাস্তার ভয়ংকর অবস্থা হয়ে পড়ে রয়েছে। রাস্তার মাঝে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়ে আছে। ছোট বড় যে কোন যান জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দুই থেকে তিন দফা দায়সারা ইট দেয়া হয়েছিল জলবদ্ধতার জায়গাগুলোতে। সেই ইটগুলো বৃষ্টির পানিতে লালচে কাদায় রুপ নিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, গর্ত ছিল বোঝা যেত। কিন্তু ইট দেয়ার কারনে কাদা পানি লালচে হয়ে পড়েছে। কোন দিকে গর্ত আর কোন দিকে গর্ত নাই সেটাই বোঝা যায়না। পুরো রাস্তা লালচে কাদায় রুপ নিয়েছে। যে সময় ইট ফেলা হয়েছিল ওই সময় ইটের সাথে পর্যাপ্ত বালু দিলে কিছুটা হলেও রক্ষা হত। কারন রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত ছোট বড় গাড়ী চলাচল করে। আর শুক্রবারে হাজার হাজার গাড়ী চলাচল করে। ভাঙ্গা খানা খন্দ রাস্তা দিয়ে গাড়ী তো দূরে থাক পায়ে হেটে চলাচল করা যায় না। এছাড়াও লবাতলা ব্রীজের উত্তরে, বেলপুকুরিয়া মোড়ে গর্তের সৃষ্টি হয়ে আছে।

সুত্র জানায়, বিগত ২০২২ সালের শেষের দিকে তানোর উপজেলা থেকে চৌবাড়িয়া হাট পর্যন্ত নতুন ভাবে রাস্তাটি নির্মান করা হয়। নতুন ভাবে নির্মানের কথা থাকলেও মালশিরা মোড় থেকে হাটের সিএনজি স্ট্যান্ড পর্যন্ত সীলকোট করা হয়। পুরাতন কার্পেটিং না তুলে পরিস্কার করে তার উপর নতুন ভাবে কার্পেটিং করা হয়। অথচ এক কিলোমিটার রাস্তা নির্মানে এক কোটি টাকার উপরে খরচ দেখানো হয়। উপজেলা মোড় থেকে চৌবাড়িয়া হাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা নির্মান করেন শহরের ওই সময়ের প্রভাবশালী ঠিকাদার ওয়াসিম। ১০ কিলোমিটার রাস্তা নির্মানে প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এত অনিয়ম করে নির্মান করা হয়েছিল যা কল্পনাতীত। তিন বছর না যেতেই কয়েক বার সংস্কার করেও চলাচলের উপযোগী হচ্ছে না।

এনিয়ে উপজেলা প্রকৌশলী নুর নাহার জানান, রাস্তাগুলো নির্মানের পর থেকে অতিরিক্ত ভারি যানবাহন চলাচল করার কারনে টিকসই হয়নি। আর হাটে প্রবেশের রাস্তাটি নিচু। এজন্য সব পানি রাস্তায় জমে থাকে। রাস্তাটি উঁচু ভাবে আরসিসি করা হবে।

প্রকৌশলীর কান্ড ৩২ লাখ টাকার টেন্ডার নিয়ে নানা অভিযোগ। জুন ক্লোজিংয়ের সময় তড়িঘড়ি করে অতি গোপনে ৩২ লাখ টাকার টেন্ডার দিয়েছেন প্রকৌশলী নুর নাহার বেগম বলে অভিযোগ উঠেছে । জুন ক্লোজিংয়ের পর বিষয়টি প্রকাশ পায়। স্থানীয় ঠিকাদারেরা বিষয় টি জানতে পারেন। প্রকৌশলীর এমন একক কান্ডে ক্ষুব্ধ হয়ে পড়েন জনসাধারন।

স্থানীয় ঠিকাদারেরা জানান, অতি দ্রুত সময়ের মধ্যে হিসাব সহকারী গোলাম মুর্তুজা ও প্রকৌশলী এবং এক এসওর সহায়তায় প্রকৌশলী কাউকে বুঝতে দেয়নি। নিজস্ব পছন্দের ঠিকাদারদের কাজগুলো দিয়েছেন।পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে টেন্ডার দেয়া হলে স্বচ্ছতা ও জবাব দিহিতা থাকত। সেই সাথে সরকার পেত রাজস্ব। কিন্তু জুন ক্লোজিংয়ে হরিলুটের উদ্দেশ্যে প্রকৌশলী এসব করেছেন।

এই প্রকৌশলী পার্শ্ববর্তী উপজেলা মোহনপুরে দায়িত্বে থাকা কালীন তার বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠে। সকল কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগ করলে তাকে শাস্তি হিসেবে এউপজেলায় বদলি করা হয়। এখানে এসেও তিনি একই ধরনের কর্মকান্ড শুরু করেছেন।

এবিষয়ে জানতে চাইলে প্রকৌশলী নুর নাহার জানান, ৩২ টাকার গোপনে টেন্ডার হয়নি। পাঁচটি প্যাকেজে ইউজিপি টেন্ডার দেয়া হয়েছে। টেন্ডারের মাধ্যমে টিন, সেলাই মেশিন কিনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এমপি স্যার এগুলো বিতরণ করবেন বলে দায় সারেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930