IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে টিভি, আসবাবপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগে আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে|

এজাহার নামীয় ১৭ জনসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে শনিবার রাতে বাঘা থানায় মামলাটি দায়ের করেন আড়ানী পৌরসভার গোচর গ্রামের বাসিন্দা রোয়াজ প্রামাণিকের ছেলে জিয়াউল হক জিয়া|

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার ১৭ জুলাই রাত সাড়ে ১০টার দিকে আড়ানী বাজার সংলগ্ন বড়াল নদের পূর্বে তালতলা নামক স্থানে অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পেট্রোল ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করা হয়| এতে কার্যালয়ের ভেতরে থাকা টিভি,আসবাবপত্র ও দলীয় প্রধানের টানানো ছবি, ˆবদ্যুতিক মিটার, তার সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়|

প্রথমদিকে পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তদন্তে সেই আলামত পাওয়া যায়নি| তবে ফ্যাসিস্ট সরকারের সমর্থিত লোকজনের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে মামলায়|

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রোববার পৌরসভার পিয়াদা পাড়া গ্রামের বাদল প্রামাণিকের ছেলে এরশাদ আলীকে গ্রেপ্তার করেছে| পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়|

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে| বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে| তিনি আরও বলেন, “বর্তমানে বাঘা থানা এলাকার পরিবেশ শান্ত রয়েছে| আইন-শৃঙ্খলা রক্ষার ¯^ার্থে শান্ত পরিবেশ বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করা হবে|”##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031