IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার পালপাড়া এলাকায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তি ডুবে মারা গেছেন। রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিজ বাড়ির জোড়া মহিষকে গোসল করানোর জন্য পালপাড়ার পদ্মার ক্যানেলে নিয়ে যান ফারুক। গোসলের এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান এবং কাদার মধ্যে আটকে পড়েন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খোঁজ করতে গিয়ে পানির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা মাহাবুব আলম জনি জানান, নিহত ফারুকের আগে থেকেই মৃগী রোগ ছিল। ধারণা করা হচ্ছে, গোসল করানোর সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে ডুবে যান তিনি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930