IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তা

মৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তা

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ সেবা সম্প্রসারণ প্রকল্প ৩য় পর্যায়” এর আওতায় বাঘা উপজেলার ৪ জন চাষীর মাঝে ৪০ হাজার মাছের পোনা, মৎস্য খাদ্য, চুন ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেক চাষীকে ১০ হাজার করে পোনা দেওয়া হয়।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।

উপকারভোগী ৪ জন চাষী হলেন: তেঁথুলিয়া মাঝপাড়া গ্রামের মো: মনিরুল ইসলাম, গড়গড়ী, বাঘার লামইয়া খাতুন, আরিফপুর, বাজুবাঘার সুমাইয়া খাতুন,
সোনাদহ, আড়ানীর মো: জমির উদ্দিন ।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গৃহস্থালী কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষ প্রদর্শনী খামার স্থাপনের জন্য এই উপকরণ দেওয়া হয়েছে। প্রতিটি খামারের জন্য ২০ শতক পুকুর নির্ধারণ করা হয়েছে।

এসময় উপস্থিত চাষীরা বলেন, সরকারি সহায়তা পেয়ে তারা পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার,উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক উপস্থিত ছিলেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930