ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপি (ADP)-এর অর্থায়নে উঁচু-নিচু বেঞ্চ, সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী ও আলমারি বিতরণ করা হয়েছে।
উপজেলা পাওয়া তথ্য মতে, পুরো উপজেলায় মোট ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১০৩ জোড়া বেঞ্চ,১৫ টি আলমারি, ৮৫ টি সিলিং ফ্যান এছাড়াও ২০০ টি ফুটবল
বিতরণ করা হয়।
২১ জুলাই সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (এডিপি) অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫ (পুঠিয়া – দূর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুসলেহা ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বরেন্দ্র কর্মকর্তা হানিফ শিকদার, পৌর সাবেক মেয়র আসাদুল হক আসাদ, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পুঠিয়া উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা আসাদুজ্জামান, পৌরসভার সাবেক সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


