IMG-LOGO

বুধবার, ২২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গুজবে কান দেবেন না: দুর্গাপুরে তেলের সরবরাহ স্বাভাবিক, প্রশাসনের অভিযান ও মাইকিংরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে রাহাত এন্টারপ্রাইজকে দশ হাজার টাকা জরিমানাইরান সংঘাতে বাড়ছে মার্কিন ব্যয় ও রাজনৈতিক চাপফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটকপত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন প্রধানমন্ত্রীরইরানে ফের মার্কিন বিমান হামলাসন্ধ্যার মধ্যে দেশের যেসব জেলায় ঝড়ের আভাসশিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ নয়, পবা-মোহনপুরকে মডেল হিসাবে গড়েতুলার অঙ্গীকার: এমপি মিলনবাঘা জাদুঘরে জুলাই শহিদ দিবস পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিতরাজশাহীতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মিলনমেলা অনুষ্ঠিতরাজশাহীতে রঙ্কন গ্লোবাল ট্রাক এর জ্যাক ট্রাক থ্রি-এস সেন্টারের উদ্বোধনতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতাররাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে রাহাত এন্টারপ্রাইজকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে রাহাত এন্টারপ্রাইজকে দশ হাজার টাকা জরিমানা

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে আজ বুধবার দুপুর ১২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ ও ছাড়পত্রবিহীন এবং বৈধ আমদানী ব্যতীত চোরাই পথে আনা বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় সাহেব বাজার কালীমন্দিরের গলিতে অবস্থিত রাহাত এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

এছাড়া ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের অবৈধ মজুত বন্ধ, গুজব প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকল্পে নগরীর তালাইমারী এলাকায় অবস্থিত মেসার্স নয়ান পেট্রোলিয়াম এজেন্সী ও মেসার্স আফরিন ফিলিং স্টেশনে বিশেষ মনিটরিং পরিচালিত হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ফারহানা হোসেন এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930