IMG-LOGO

শনিবার, ১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুতানোরে গভীর রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরিপুঠিয়া বাথরুমে পড়ে ৯ মাসের প্রসূতি নারীর মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তারবাগমারায় হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে স্কুল শিক্ষক; বিয়ের প্রলোভনে ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগনন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনপুঠিয়া উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃক মাসব্যাপী মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুচাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধারফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলনপোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যুদুপুরের মধ্যে ৭ অঞ্চেলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস‘যুক্তরাষ্ট্রের হামলায় ইরান মারাত্মকভাবে দুর্বল হয়েছে’বাঘা সীমান্ত এলাকার পদ্মায় ভাসছিল মরা মহিষরাজশাহীতে সুকর্ণা ডেভেলপারস এর ৮ম ভবন আরকে টাওয়ার এর ফ্ল্যাট হস্তান্তরজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মহানগরবিএনপির সমাবেশের প্রস্তুতিমূলক সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে নওগাঁর দাপুটে জয়

মান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে নওগাঁর দাপুটে জয়

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার বড়পই জাগরণী ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রমীলা প্রীতি ফুটবল প্রতিযোগিতায় গাইবান্ধা ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে নওগাঁ ফুটবল একাদশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বড়পই জাগরণী ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে উভয় দল একটি করে গোল করায় ১-১ সমতায় বিরতিতে যায়। নওগাঁর হয়ে অনিতা বাস্কে এবং গাইবান্ধার হয়ে জ্যোতি গোল করেন।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় নওগাঁ একাদশ। দ্বিতীয়ার্ধে ধারাবাহিক আক্রমণে অনিতা বাস্কে আরও একটি গোল করেন। এছাড়া রোজিনা ও তাবাসুম একটি করে গোল করলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় নওগাঁ দলের। নওগাঁর হয়ে অনিতা বাস্কে দুটি এবং রোজিনা ও তাবাসুম একটি করে গোল করেন। গাইবান্ধার একমাত্র গোলটি করেন জ্যোতি।

খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বড়পই জাগরণী ক্লাবের সভাপতি দেওয়ান আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খোকন আলী মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031