IMG-LOGO

শনিবার, ১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুতানোরে গভীর রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরিপুঠিয়া বাথরুমে পড়ে ৯ মাসের প্রসূতি নারীর মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তারবাগমারায় হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে স্কুল শিক্ষক; বিয়ের প্রলোভনে ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগনন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনপুঠিয়া উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃক মাসব্যাপী মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুচাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধারফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলনপোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যুদুপুরের মধ্যে ৭ অঞ্চেলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস‘যুক্তরাষ্ট্রের হামলায় ইরান মারাত্মকভাবে দুর্বল হয়েছে’বাঘা সীমান্ত এলাকার পদ্মায় ভাসছিল মরা মহিষরাজশাহীতে সুকর্ণা ডেভেলপারস এর ৮ম ভবন আরকে টাওয়ার এর ফ্ল্যাট হস্তান্তরজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মহানগরবিএনপির সমাবেশের প্রস্তুতিমূলক সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার ২ ও ৩ নম্বর সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে রাজশাহী কলেজের খালি জায়গায়ও বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ উপস্থিত অতিথিরা নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং নগরজুড়ে সবুজায়ন সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, উন্মুক্ত স্থান এবং আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। শুধু চারা রোপণ নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে আরডিএ।

কর্মসূচিতে বক্তারা বলেন, নগরায়ণের ফলে পরিবেশের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ নগরী গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মারুফ হোসেন জীবন, শফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, নাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিরা রোপণ করা গাছগুলোর সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোকে বড় করে, তোলার দায়িত্বও সবার।

আরডিএর এ উদ্যোগ রাজশাহীর পরিবেশ উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

আরডিএর উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিনে গতকাল আরডিএ পার্কে আনুষ্ঠানিকভাবে চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয় ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031