IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দীর্ঘদিনের সীমানা জটিলতার জরাজীর্ণ রাস্তা এমপি মহোদয় সুদৃষ্টিতে আংশিক সংস্কারের কাজ সম্পূর্ণ

দীর্ঘদিনের সীমানা জটিলতার জরাজীর্ণ রাস্তা এমপি মহোদয় সুদৃষ্টিতে আংশিক সংস্কারের কাজ সম্পূর্ণ

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন ও পৌরসভার সীমানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ঝলমলিয়া হাট থেকে মোল্লাপাড়া হাটে যাওয়ার সংযোগ সড়কটি সংস্কার না হওয়ায় সাধারণ পথচারীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হতো।

অবশেষে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে, উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় দীর্ঘদিন পর সড়কটির আংশিক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ঝলমলিয়া বেল্লালের রাইস মিল থেকে বালু বেল্লালের বাড়ি পর্যন্ত সড়কটি এইচবিবি (হেরিংবোন বন্ড) পদ্ধতিতে নির্মাণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। তবে আংশিক সংস্কার কাজ শেষ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। তাদের প্রত্যাশা, সংসদ সদস্যের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই সড়কটির বাকি অংশও সংস্কার করা হবে।

সড়ক দিয়ে চলাচলকারী একাধিক ব্যক্তি জানান, বছরের পর বছর সংস্কারের অভাবে সড়কটি জরাজীর্ণ অবস্থায় ছিল। আংশিক সংস্কার কাজ শেষ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, আগামী দিনে পুরো সড়কের সংস্কার কাজও সম্পন্ন হবে।

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন চৌধুরী ও আরিফ হাসান বলেন, “এর আগে সড়কটি সংস্কারের জন্য আমরা একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছি। কিন্তু পৌরসভা ও ইউনিয়নের সীমানা জটিলতার কারণে কাজটি সম্ভব হয়নি। অবশেষে আংশিক হলেও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এজন্য আমরা মাননীয় সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, তাঁর সহযোগিতায় একসময় পুরো সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31