IMG-LOGO

বুধবার, ৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী মিনুজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগমারায় জামায়াতের মিছিল-সমাবেশপুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতজুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণসিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিতরাজশাহী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতেশহীদ সাকিব আনজুমের কবর জিয়ারতজুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীআজ‘জুলাই গণ-অভ্যুত্থান’দিবস‘৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন’গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল সর্বোচ্চ বৃত্তি অনুষ্ঠানে এমপি চাঁদ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের বাণী

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের বাণী

ধূমকেতু প্রতিবেদক : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজশাহীবাসীসহ সমগ্র দেশবাসীকে বিপ্লবী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও স্মরণীয় অধ্যায়। জনগণের অধিকার, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মর জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় যারা আত্মত্যাগ করেছেন, আমি তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে, এ আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও প্রতিটি সংগ্রামী রাজপথের যোদ্ধার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ও শ্রদ্ধা।”

তিনি আরও উল্লেখ করেন, “একটি জাতির মূল চালিকাশক্তি নিহিত থাকে জনগণের ঐক্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক সম্প্রীতিতে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে—জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ থাকলে যেকোনো অন্যায় ও চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।”

জেলা পরিষদ প্রশাসক বলেন, “একটি উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পালন করতে হবে। তরুণ ও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, নাগরিক দায়িত্ব এবং গণতান্ত্রিক চর্চা জাগ্রত করার মাধ্যমেই আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ করতে পারব।”

বাণীর শেষে তিনি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের নতুন প্রেরণা জোগাক। আসুন, এই ঐতিহাসিক দিবসে আমরা সবাই দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগের নতুন অঙ্গীকার করি।”

পরিশেষে, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031