IMG-LOGO

মঙ্গলবার, ৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা বকশীবাজারে ছাত্রদল–ছাত্রশিবিরের সংঘর্ষজুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণীমান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধপ্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুনপায়ে হেঁটে হজ্জের উদ্দেশ্যে রওনা হলেন সিংড়ার দুলাল হোসেননাচোলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের বাণীরুয়েটের সিএএসআর কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় নদীতে মিলল নিখোঁজ যুবকের ভাসমান লাশদ্রুত পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধান করা হবে: এমপি মিলননতুন কুঁড়িতে নাটোরের দুই সেরা শিশু ক্রীড়াবিদকে সংবর্ধনাফুলবাড়ীতে বেড়েই চলছে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তার চুরি, উদ্বেগে কৃষক ও মিল মালিকরাপরিবেশের ভারসাম্য রক্ষা ও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে প্রশংসিত পৌর প্রশাসক শিবু দাশসিংড়ায় ভেঙে যাওয়া সড়ক ইট ফেলে সংস্কার করলেন বিএনপি নেতারাউপজেলা জামায়াতের সেক্রেটারির বিরুদ্ধে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ; বদলগাছীতে বিক্ষোভ ও ভাঙচুর।শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

ধূমকেতু প্রতিবেদক : ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বাণীতে রাসিক প্রশাসক বলেন, ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি।

দিবসটি উপলক্ষে আমি প্রিয় রাজশাহী মহানগরবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই তাৎপর্যপূর্ণ দিনে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ, অদম্য সাহস ও দেশপ্রেম জাতিকে অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করেছে। তাঁদের আত্মদান আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহতসহ সকল জুলাই যোদ্ধার প্রতি সম্মান জানাই এবং তাঁদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। তাঁদের ত্যাগ ও অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে।

জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছেন, জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ জাতির শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই চেতনা ধারণ করেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

আসুন, এই মহান দিবসে আমরা সবাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিবেদিত করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা হোক আমাদের অঙ্গীকার।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031