IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮

আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর: নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে ৩জন মাদক ব্যবসায়ীসহ মোট ৮জনকে গ্রেফতার করেছে। এসময় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৬৪০গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শুক্রবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩জনের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান,বিক্রির জন্য বাড়ীতে মাদক মজুদ রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলা সদরের সাহেবগঞ্জ পালপাড়া এলাকায় শ্রী কালিচরন চন্দ্র পাল (৭৫) এর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ী তল্লাশী করে ৬৪০গ্রাম গাঁজাসহ কালিচরন,তার ছেলে বিদ্যুৎ পাল (৪০) ও জীবন পাল (৩২) কে আটক করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

কর্মকর্তা আরো জানান,বাবা-ছেলেরা মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
এছাড়া আদালতের দেয়া পরোয়ানা অনুযায়ী শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পারকাসুন্দা গ্রামের আমজাদ আলীর ছেলে শহিদুল ইসলাম,কাসুন্দা গ্রামের জমির উদ্দীনের ছেলে মনির উদ্দীন,নবাবের তাম্বু গ্রামের কবেজ সাখিদারের ছেলে ছামছুর রহমান,বান্দাইখাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে কামরুল হাসান ও শিমুলিয়া গ্রামের হেলাল উদ্দীনের স্ত্রী মনোয়ারা বিবিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31