IMG-LOGO

সোমবার, ১০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড ধরে রেখেছে ঐতিহ্যবাহি রাজশাহী ক্যাডেট কলেজবদলগাছী প্রেসক্লাবের নির্বাচন সভাপতি সাগর – সম্পাদক গিফারীনিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনওপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎএসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশআজ এসএসসির ফল , জানা যাবে যেভাবেসৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশিটাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীনতানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিতবাঘায় কামিল মাদরাসায় এমপি আবু সাইদ চাঁদকে সংবর্ধনারাজশাহী জেলা আইন শৃংখলা কমিটির সভানিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতপ্রধান শিক্ষকের বিরুদ্ধে কু প্রস্তাব, গায়ে হাত দেওয়ার অভিযোগ ছাত্রীর, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগফুলবাড়ীতে মহা শ্মশান পরিচালনা কমিটি গঠনসভাপতি অরুন সরকার, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার গুপ্তমোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

নিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে খাল খননের কাজ শেষ করে বরাদ্দের উদ্বৃত্ত
৯ লাখ ৮৩ হাজার ৭৬২ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন।

ইউএনও অফিস সূত্রে জানায়, নিয়ামতপুর উপজেলার পানি নিষ্কাশনের জন্য উপজেলার চন্দননগর ইউনিয়নের
বিষ্ণুপুর রেজাউলের জমি হতে সন্তোষপাড়া ছাতড়া বিল পর্যন্ত ২ কিলোমিটার পূনঃখাল খননের জন্য ৬৪ লাখ ৪১ হাজার ৪১৯ টাকা বরাদ্দ দেয় সরকার। খাল খনন কাজ শেষ হওয়ার পর ৯ লাখ ৮৩ হাজার ৭৬২ টাকা উদ্বৃত্ত ছিল। সে টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

চন্দননগর ইউনিয়ের ইউপির প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রকল্প বাস্তবায়নের পর উদ্বৃত্ত নগদ টাকা কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা বিরল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, খাল খননের মাধ্যমে কৃষিজমিতে সেচ ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং বর্ষার পানি নিষ্কাশন সহজ হবে। স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন বলেন, সরকারি অর্থ মানেই জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেট থেকেও সাশ্রয়ীভাবে মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব। আমরা সেই চেষ্টাই করেছি। জনগণের টাকা জনগণের কাছে এবং রাষ্ট্রীয় তহবিলেই ফিরে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031