IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১সালমান শাহর মৃত্যুরহস্যের জট এবার খুলবে কি?মহাদেবপুরে আবাসিক এলাকায় হাঁসের খামারপরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসীমান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারী

বাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারী

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মরুগ্রামের বাসিন্দা শ্যামল উদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।

বুধবার (১২ আগস্ট) শ্যামল উদ্দিনের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং গভীর সমবেদনা জানান।

জানা গেছে, সৌদি আরবে কর্মরত অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান শ্যামল উদ্দিন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শ্যামলের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর বাড়িতে যান সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। এ সময় বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে সংসদ সদস্য মরহুম শ্যামল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সঙ্গে পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দও শ্যামলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে প্রিয়জনকে হারানোর শোকে কাতর পরিবারের সদস্যরা শ্যামল উদ্দিনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031