IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১সালমান শাহর মৃত্যুরহস্যের জট এবার খুলবে কি?মহাদেবপুরে আবাসিক এলাকায় হাঁসের খামারপরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসীমান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন মহোদয়ের নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম থেকে সিটি হাট পর্যন্ত রাস্তার দুই পাশের জঙ্গল ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিসের পেছনে শেখপাড়ার সেকেন্ডারি ড্রেন থেকে জমে থাকা কাদা উত্তোলন করা হয়।

এছাড়া ২৬ নম্বর ওয়ার্ডের হজোর মোড়ে হজো সাহেবের বাসার সামনের সেকেন্ডারি ড্রেন থেকেও জমে থাকা কাদা পরিষ্কার করা হয়েছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও জঙ্গল অপসারণের পাশাপাশি বিভিন্ন ড্রেনের জমে থাকা কাদা পরিষ্কার করা হচ্ছে। এতে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সহায়তা করবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, “মাননীয় প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর ৩০টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন স্থানে জোপজঙ্গল কর্তনসহ ছোট-বড় ড্রেন পরিষ্কারের কার্যক্রম চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, “বাসাবাড়িসহ নগরীর কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে জনগণকে সচেতন করা হচ্ছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীকে সচেতন করা হচ্ছে।”

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা জানান, নগরীর পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে নিয়মিতভাবে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর সহযোগিতায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলার এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031