IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংস

পুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংস

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার মডেল এন্ড কলেজ এর পাশে বোনাপাড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাশ। তাকে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় মাদকবিরোধী যুব সমাজ।

১৩ আগস্ট বেলা ১১ টার সময় বোনাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে প্রায় ২ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়। সেই সাথে চোলাই মদ তৈরির উপকরণসহ রক্ষণাবেক্ষণের জিনিসপত্র জব্দ করা হয়। এবং চোলাই মদ ও মদ তৈরির উপকরণ রক্ষণাবেক্ষণের জিনিসপত্র ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনার সময় স্থানীয় মাদকবিরোধী যুবকরা সার্বিক সহযোগিতা করেন। পাশাপাশি পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ও আনসার সদস্যরা এই অভিযানের সময় সার্বিক সহযোগিতা করেন।

স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, পুঠিয়া চোলাই মদের প্রাণকেন্দ্র হচ্ছে এই পল্লী। এখানে প্রতিদিনই হাজার হাজার লিটার মদ তৈরি হয় এবং বিক্রি হয়। প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে আমরা সাধুবাদ জানাই। সেই সাথে আমাদের এলাকার মাদক বিরুদ্ধের কাজে যুবসমাজ আজ এগিয়ে আসার জন্য আমরা খুব আনন্দিত। আমরা চাই এ ধরনের অভিযান মাঝে‌ মাঝে পরিচালনা করা হলে আমরা সাধারণ মানুষ খুব উপকৃত হবো।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ বলেন, আজ বিশেষ এক অভিযানের মাধ্যমে মডেল স্কুল এন্ড কলেজ সংলগ্ন বোনাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে । অভিযান পরিচালনা সময় প্রায় দুই হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয় এবং তা ধ্বংস করা হয়েছে। আমাদের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31