IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে দুইজন আটক২ লাখ ২০ হাজার টাকার মালামাল উদ্ধারপুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিতমাছ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎসঃ এমপি ডাঃ বারীচারঘাট-বাঘাকে মাদক মুক্ত করে আধুনিক উপজেলাগড়তে সকলকে এগিয়ে আশার আহ্বান এমপি চাঁদেরচারঘাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখমরাজশাহী থেকে কার্গো বিমানে তাজা মাছ বিদেশে রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী মিনুবদলগাছীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যুনিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন‘নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে’জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফুলবাড়ীতে র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণসিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিতদেশের ৬ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাসইনিংস হারের লজ্জা এড়ালো অস্ট্রেলিয়া, বাংলাদেশ চাপে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি মাছ অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।

১৬ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি ঢাকার রাজশাহী মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ পদক্ষিণ শেষে উপজেলা চত্বর এসে শেষ হয়।

র‌্যালি শেষে কাব জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ৫ ( পুঠিয়া – দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, বরেন্দ্র কর্মকর্তা শরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা রবিউল করিম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর সাবেক মেয়র আসাদুল হক আসাদ,পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমনসহ বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার মৎস্য চাষিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন,মাছ আমাদের আমিষের মূল উৎস এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিতশক্তি। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মৎস্য উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে। দেশের চাহিদা মিটিয়ে রূপালী মাছ বিদেশে রপ্তানি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিপুল সম্ভাবনা আমাদের রয়েছে। সরকার মৎস্য চাষীদের সার্বিক সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031