IMG-LOGO

বৃহস্পতিবার, ২০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় স্বচ্ছতা এনজিওর মালিক ময়নুল ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারবাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানাসিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশশ্রমিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরাগোমস্তাপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটকের দাবিতে ডিএনসি সদস্যরা অবরুদ্ধ।। ৪ ঘন্টা পর মুক্তনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীরাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনবাঘার মনিগ্ৰাম স্কুলে ৮দিন পর ভাঙলো অচলাবস্থা,ভারপ্রাপ্তের পদত্যাগের পর জ্যেষ্ঠ শিক্ষক হলেন ভারপ্রাপ্তমান্দায় মামুন হত্যা মামলার আসামি ইসমাইল গ্রেপ্তারপুঠিয়ায় জেলিমিশ্রিত চিংড়ি মাছ ব্যবসায়ীর অর্থদণ্ডচারঘাটে নিয়মবহির্ভূত স্কুল কমিটি গঠনের অভিযোগবাতিলের দাবিতে ইউএনওর নিকট অভিযোগরাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় স্বচ্ছতা এনজিওর মালিক ময়নুল ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বাগমারায় স্বচ্ছতা এনজিওর মালিক ময়নুল ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় প্রতারণা মামলার আসামি এবং আদালতে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে বাগমারা থানা পুলিশ। বুধবার রাতে গাজীপুর ও ঢাকা মহানগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড় এলাকায় ‘স্বচ্ছতা রাজশাহী লিমিটেড’ নামে পরিচালিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ গ্রহণের অভিযোগ ওঠে। বিভিন্ন প্রলোভন ও আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটি বাগমারা থানা এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করে। পরে গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ না করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে সংশ্লিষ্টরা আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় ভুক্তভোগী কেএম আব্দুর রহিম ও অহিদুল ইসলাম পৃথকভাবে বাগমারা থানায় মামলা করেন। মামলায় ‘স্বচ্ছতা রাজশাহী লিমিটেড’-এর পরিচালক ময়নুল ইসলাম (৩৬), পিতা আব্দুল ওয়াহেদ, মাতা মোমেনা, সাং ঝাড়গ্রাম, থানা বাগমারা, জেলা রাজশাহীসহ চারজনকে আসামি করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় বাগমারা থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি ময়নুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার এজাহার ও প্রাথমিক তদন্তে জানা যায়, ভুক্তভোগী কেএম আব্দুর রহিম ওই প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে মোট ২৮ লাখ টাকা জমা দেন। তার ভাই ওয়াছেক আলী বিল্লাহও একই প্রতিষ্ঠানে মোট ৬৫ লাখ ৫০ হাজার টাকা জমা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাগমারা থানা এলাকার আরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে একই আভিযানিক দল ঢাকা মহানগরীর কাফরুল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রতারণা মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত দুইটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি শিমুল বিল্লাহকে গ্রেফতার করেছে। তাকেও বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

‘স্বচ্ছতা রাজশাহী লিমিটেড’-এর প্রতারণার ঘটনায় অভিযুক্ত আসামি গ্রেফতারের খবরে ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং প্রতারিত গ্রাহকদের অর্থ উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বাগমারা থানা পুলিশ সাধারণ মানুষকে অনিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, সমিতি বা সমবায় প্রতিষ্ঠানে অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অস্বাভাবিক মুনাফা, দ্রুত অধিক অর্থ লাভ, দ্বিগুণ টাকা ফেরতসহ কোনো ধরনের লোভনীয় প্রস্তাবে যাচাই-বাছাই ছাড়া অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ প্রতারণার শিকার হলে বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থাকলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানিয়েছেন, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031