IMG-LOGO

বৃহস্পতিবার, ২০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনারমান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬অপরাধের স্বর্গরাজ্য রহনপুর কেডিসিপাড়া উচ্ছেদের দাবিনন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যুমান্দায় চার বছর ধরে সম্মানী ভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরারুয়েটের উপ-উপাচার্যের সাথে ডিবেট ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সৌজন্য সাক্ষাৎএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় স্বচ্ছতা এনজিওর মালিক ময়নুল ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারবাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানাসিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশশ্রমিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরাগোমস্তাপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটকের দাবিতে ডিএনসি সদস্যরা অবরুদ্ধ।। ৪ ঘন্টা পর মুক্ত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬

মান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় যাতায়াতের রাস্তায় মাটি ভরাটকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা (মনাকষা) গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের আমিনুল ইসলাম (৩৮), জুয়েল রানা (৩২), বিলকিস বিবি (৩০), আহম্মেদ আলী (৫৫), সাইফুল ইসলাম (৪১) ও আল আমিন (২৩)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃষ্টি হলেই আমিনুল ইসলামের যাতায়াতের রাস্তায় পানি জমে ভোগান্তির সৃষ্টি হয়। সেই নিচু জায়গায় মাটি দিয়ে ভরাটের কাজ করছিলেন তারা। এতে প্রতিবেশী আহম্মেদ আলী ও তার স্বজনেরা বাধা দেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
চিকিৎসাধীন আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়। তাই সংস্কার কাজ করা হচ্ছিল। এ সময় প্রতিবেশী আহম্মেদ আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারধর করেছে।

এ বিষয়ে আহম্মেদ আলী বলেন, ‘আমার ঘরের ধারির মাটি কেটে আমিনুল ইসলাম রাস্তা নির্মাণ করছিল। বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমিসহ তিনজন আহত হয়েছি।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় এখন পয়ন্ত কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031