ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা কমিটির সভা।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আইন শৃঙ্খলার সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএইচও বার্নাবাস হাসদাক, কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, সমবায় অফিসার সহিদুল ইসলাম, খাদ্য কর্মকর্তা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, কলমা ইউনিয়ন ইউপির চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, বাধাইড় ইউনিয়ন ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, পাচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউপির চেয়ারম্যান সুফি কামাল মিন্টু, চান্দুড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মেজর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব আব্দুর রহিম, পৌর জামায়াতের মেয়র প্রার্থী মাহবুব চৌধুরী, পৌর সেক্রেটারি জুয়েল উদ্দীন প্রমুখ।
সভায় সার সঙ্কট ও বাড়তি দাম এবং বিতরণের অনিয়মের বিষয়গুলো জোরালো ভাবে উঠে আসে। এর প্রেক্ষিতে কৃষি অফিসার সাব জানিয়ে দেন, সার নিয়ে অরাজকতা সহ্য করা হবে না। এছাড়াও কৃষকরা মাত্রাতিরিক্ত সার ব্যবহারের কারনে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা। নিয়মিত মনিটরিং চলছে। কোন ডিলার বা ব্যবসায়ী বাড়তি দামে সার বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিয়মিত মনিটরিং করা হবে। এসময় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।



