IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

তানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে এক তেল মিল কারখানায় নীরবে দুঃসাহসিক ডাকাতির নিশ্চিত হওয়া গেছে । সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে তানোর উপজেলা যুবদলের সেক্রেটারি শরীফ উদ্দিন মুন্সির মালিকানাধীন উপজেলার কামারগাঁ ইউপির মাদারীপুর বাজারের তিনশ গজ দূরে অবস্থিত ‘রাদিয়া এগ্রো’ নামের তেল মিল কারখানায় এ ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।

রাতের অন্ধকারে দুটি তালা কেটে ভেতরে ঢ়ুকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এসময় মিলে ছিল না কোন পাহারাদার। এঘটনায় এলাকায় আতঙ ছড়িয়ে পড়েছে।

কারখানার ড্রাইভার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তেল মিল কারখানা বন্ধ করা হয়। ভোরে ড্রাইভার ও হেলপার কারখানায় গিয়ে দেখেন তালা কাটা। অবাক হয়ে ভিতরে ঢুকে দেখেন কিছুই নেই, সব মালামাল লুট হয়ে গেছে।

কারখানার হেলপার শুভ কুমার জানান, গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত মিলের দুটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা মিলে থাকা বিপুল পরিমাণ সরিষার তেল, খৈল, ভুট্টা এবং তেল মাড়াইয়ের মূল্যবান বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ। ডাকাতির ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে অতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাদিয়া এগ্রো’ নামের তেল মিল কারখানার প্রোপাইটার তানোর উপজেলা যুবদলের সেক্রেটারি শরীফ উদ্দিন মুন্সি বলেন, তিনি বর্তমানে জুরুরি কাজে রাজধানী ঢাকায় অবস্থান করছেন। তার কারখানার ড্রাইভার দিলীপ কুমার ও হেলপার শুভ কুমার তেল মিল কারখানায় ডাকাতির ঘটনা সম্পর্কে জানিয়েছে। পরে তানোর থানা পুলিশকে তিনি অবগত করেছেন। পূর্ব পরিকল্পিতভাবে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ডাকাতি ও আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, যুবদল নেতার তেল মিল কারখানায় ডাকাতি নয়, চুরি হয়েছে। মোবাইলে অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপরও তদন্ত শুরু হয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031