IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারীঅবৈধ ইসরায়েলি বসতিতে ব্রিটেনের নিষেধাজ্ঞাচট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে প্রধানমন্ত্রীচারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যামান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণগোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহতবাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারী

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও চিকিৎসক ডাঃ আব্দুল বারী সরদারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। দেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসাব্যবস্থা ও জনস্বাস্থ্য নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে।

চিকিৎসক হিসেবে দীর্ঘদিন মানুষের সেবার সঙ্গে সম্পৃক্ত থাকা ডাঃ আব্দুল বারী সরদার এবার সংসদীয় দায়িত্বের পাশাপাশি স্বাস্থ্যখাতের নীতিনির্ধারণে সরাসরি ভূমিকা রাখার সুযোগ পেলেন। ফলে তাঁর এ অন্তর্ভুক্তিকে বাগমারার মানুষের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র, সাধারণ মানুষের চিকিৎসা-সংক্রান্ত সমস্যা এবং প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যখাতের উন্নয়ন, প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল বৃদ্ধি এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলোতে তাঁর চিকিৎসকসুলভ অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখতে পারে।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই ডাঃ আব্দুল বারী সরদারকে নিয়ে বাগমারার মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে স্থান পাওয়ায় তাঁর দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হলো। স্থানীয় মানুষের আশা, নিজের চিকিৎসা-অভিজ্ঞতা ও জনপ্রতিনিধি হিসেবে অর্জিত বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বাগমারাসহ দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে এস এম রফিকুল ইসলাম (গাজীপুর-৩)-কে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—এম এ মহি (সিরাজগঞ্জ-৬), মো. আব্দুস সালাম (ঠাকুরগাঁও-২), আবু মসকাউত হাসান, ইকরামুল বারি টিপু (নওগাঁ-৪), মো. আনোয়ারুল হক (নেত্রকোণা-২), শামীম আরা বেগম স্বপ্না (মহিলা আসন-২১) এবং মাহমুদা আলম মিথু (মহিলা আসন-৪৬)।

বাগমারার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ডাঃ আব্দুল বারী সরদারের এ দায়িত্বপ্রাপ্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, একজন চিকিৎসক ও সংসদ সদস্য হিসেবে তাঁর অভিজ্ঞতার সমন্বয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে তিনি বাগমারাসহ দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031