IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্নগোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়কও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদানরাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভাঅস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে গ্রাহকনিয়ামতপুরে ৯ মাসে ৩১ জনের আত্মহত্যাএসএসসির খাতা চ্যালেঞ্জ করে ৩০৭৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেলবাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরকারমিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণজালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোকবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়কও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়কও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার, উক্ত এলাকায় সড়কের খানাখন্দ মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি গোরহাঙ্গা রেলগেট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে নির্মাণাধীন ফ্লাইওভারের অগ্রগতি, সড়কের বর্তমান অবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থাসহ সার্বিক বিষয় সরেজমিনে পর্যালোচনা করেন।

এ সময় রাসিক প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইওভার নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নাগরিক দুর্ভোগ লাঘবে গোরহাঙ্গা রেলগেট ও আশপাশের এলাকার সড়কের খানাখন্দ দ্রুত মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এ সময় রাসিক প্রশাসক সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাকে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ফ্লাইওভারগুলোর নির্মাণ কাজ স্থবির হয়েছিল। আমি দায়িত্ব নিয়েই ফ্লাইওভারগুলোর কাজ দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছি। নাগরিক ভোগান্তি দূরকরণে দ্রুততম সময়ে ৩টি ফ্লাইওভারের কাজ সমাপ্ত করা হবে। নির্মাণ কাজ শেষ হলে নাগরিকদের জন্য তা উন্মুক্ত করা হবে। নগরবাসীর চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন নাগরিক দুর্ভোগ নিরসনে সিটি কর্পোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান উন্নয়ন কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হবে। সকলের সহযোগিতায় আমরা ডেঙ্গুমুক্ত নগরী গড়তে কাজ করে যাচ্ছি।

পরিদর্শনকালে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম আহম্মেদ হোসেন মাসুম, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন সহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031